নবীগঞ্জ প্রতিনিধি: | ২৭ জানুয়ারী, ২০২২
হবিগঞ্জের নবীগঞ্জে রাতভর সাড়াশি অভিযান চালিয়ে ৫ শীর্ষ ডাকাতসহ ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের বালিধারা বাজারস্থ ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে সরঞ্জাম, একটি পিকআপসহ ৫ ডাকাতকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর থানার মো. নইমুল্লাহ হোসেনের ছেলে মো. মতিবুর রহমান (২৫), সিলেট জেলার গোয়াইনঘাট থানার জয়নাল আবেদীন মিয়ার ছেলে মো. রিপন হোসেন (২৬), ব্রাক্ষনবাড়িয়া জেলার নবীনগর থানার আব্দুল খালেকের ছেলে সাহাব উদ্দিন (২৬), মৌলভীবাজার জেলার রাজনগর থানার মোস্তফা মিয়ার ছেলে আহাদ মিয়া (৪২) ও নবীগঞ্জ থানার রুস্তুমপুর এলাকার জমশেদ মিয়ার ছেলে কামরুল হাসান (২৬)।
অপরদিকে বুধবার রাতব্যাপী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ নবীগঞ্জ থানার এনাতাবাদ এলাকার আলীম উল্লার ছেলে মো. আব্দুল তাহিদ মিয়া (৫৬) ও সি আর মামলার পরোয়ানাভুক্ত আসামি মান্দার কান্দি এলাকার সুন্দর মিয়ার ছেলে রুয়েল মিয়া (৩০) সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ বলেন, বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।