Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ৯৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: |  ২৭ জানুয়ারী, ২০২২

সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে র‌্যাব ৯৩০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তার নাম মো. আল আমিন (২০)। আমিন কানাইঘাট উপজেলার বড়বন গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

র‌্যাব-৯ (স্পেশাল কোম্পানী) ইসলামপুরের একটি আভিযানিক দল বুধবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় জৈন্তাপুর থানার বড়গলি দরবস্ত বাজার অভিযান চালায়।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জৈন্তাপুর থানায় মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.