বিশ্বনাথ প্রতিনিধি | ২৮ জানুয়ারী, ২০২২
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, নৌকার পালে হাওয়া লেগেছে। নৌকাকে বিজয়ী করলে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত খাজাঞ্চী ইউনিয়নে উন্নয়ন হবে। তাই এলাকার উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী আরশ আলীর নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌকায় ভোট চেয়ে শফিক চৌধুরী আরোও বলেন, খাজাঞ্চীবাসী একজন সৎ ও নিষ্ঠাবান ব্যক্তিকে পেয়েছেন। তিনি নির্বাচিত হলে সরকারের উন্নয়নের পাশাপাশি নিজস্ব অর্থায়নেও এলাকার মানুষেরজন্য কাজ করবেন। নৌকাকে বিজয়ী করা হলে খাজাঞ্চীবাসীর জন্য প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে বিশেষ বরাদ্দ এনে দেওয়া হবে।
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নূরের সভাপতিত্বে এসময় নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী আরশ আলী গণি।
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের পরিচালনায় নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সুজাত আলী রফিক, যুগ্ম সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্বাস উদ্দিন, কার্যনির্বাহী সদস্য এএইচ এম ফিরুজ আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য কবির হোসেন কুব্বার, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট। এর আগে সভার শুরুতে বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ সিদ্দিকুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়।