Sylhet Today 24 PRINT

সাংসদ মোকাব্বির খানের মায়ের মৃত্যু

সিলেটটুড ডেস্ক: |  ২৮ জানুয়ারী, ২০২২

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের মা মোছা. মুহিবুন্নেছা খানম মারা গেছেন।

শুক্রবার সকাল ৭ টায় (যুক্তরাজ্য সময়) লন্ডনের রয়েল হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

এদিকে মোকাব্বির খানের মায়ের মৃত্যুতে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।

এক বিবৃতিতে তারা বলেন, আমরা তার (মুহিবুন্নেছা খানম) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.