Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে এক হাজার পরিবারের মধ্যে কম্বল বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৯ জানুয়ারী, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে পেরেন্টস কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে এক হাজার পরিবারের লোকজনের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকাল তিনটায় রৌয়াইল গ্রামে হাজী নুরুল ইসলাম মাস্টার বাড়িতে পেরেন্টস কেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান মঞ্জুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুল ইসলামের পরিচালনায় কম্বল বিতরণী অনুষ্ঠানে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।

বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন কেন্দ্রীয় যুবলীগের উপসাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্বরণ, রৌয়াইল ইস্কুলে প্রতিষ্ঠাতা শিক্ষক হাজী নুরুল ইসলাম মাস্টার, নবনির্বাচিতত ইউপি সদস্য টিপু সুলতান, রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলাম রানা, আফিজুর রহমান, মামুনুর রশিদ, তারেক আহমেদ, অনিক শাহা, শিবলু সাদি, আল মামুন জয়, জগলুল হক, কলমধট আলী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.