Sylhet Today 24 PRINT

নেই রাস্তা, তবুও ব্রিজ

অঞ্জন রায়, নবীগঞ্জ |  ৩০ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ  উপজেলার ইনাতগঞ্জ  ইউনিয়নের কৈইখাই গ্রামে নোয়াখাই খালের উপর অপরিকল্পিত ভাবে ত্রিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ এলাকাবাসীর কোন কাজে আসছে না। ব্রিজের দুই পাশে রাস্তা নেই তবু নির্মাণ করা হয়েছে ব্রিজ। কোনো প্রকার সংযোগ সড়ক ছাড়াই নোয়াখাই নদীর ওপর নির্মাণ করা হয়েছে ব্রিজটি ।

বিবিয়ানা নদীর শাখা নোয়াখাই। দীর্ঘদিন আগে যখন পানিতে টইটুম্বুর থাকত নদী, তখন নদীপথেই ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ করত কৈইখাই, বক্তারপুর, লালাপুর, প্রজাতপুরের লোকজন। এরপর স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের সুব্যবস্থা করতে সেতু নির্মাণ করা হয়। তবে সংযোগ সড়কবিহীন সেতু কোনো সুবিধাই  দিতে পারেনি। কালের আবর্তে নদীটি যখন শুকিয়ে বিলীন হওয়ার পথে, তখনও স্থানীয় সরকারের দুর্নীতি, সমন্বয়হীনতার আর অব্যবস্থাপনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ব্রিজ।

সরেজমিনে খোঁজ নিয়ে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নং কৈইখাই গ্রামের কৈখাইড় জামে মসজিদ ও কৈখাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নোয়াখাই খালের উপর সেতুটি নির্মাণ করা হয়েছে। তবে ব্রিজ তৈরি করা হলেও জনগণের কোন কাজে আসছে না। কারণ ব্রিজটির একপাশে রাস্তা থাকলেও অন্য পাশে নেই কোন রাস্তা।

স্থানীয় বয়স্ক ব্যক্তি রফিক মিয়ার সাথে কথা বলে তিনি জানান, প্রায় ত্রিশ বছর আগে এই ব্রিজ টি কে বা কারা নির্মাণ করে ছিল।

নবীগঞ্জ উপজেলা প্রকৌশলী মীর সাব্বির হোসেনের সাথে মোবাইল ফোন কথা বলে তিনি জানান, এখানে আমি যোগদান করার  আগে আরেক জন অফিসার ছিলে বিশ বছর সেই অফিসার আহমলে হয় নাই, এই ব্রিজ টি নির্মাণ এলজিইডির বরাদ্দ হতে হয় নাই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.