Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে সংঘর্ষের প্রস্তুতিকালে পুলিশের হান, দেশীয় অস্ত্র উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি  |  ৩০ জানুয়ারী, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষের প্রস্তুতিকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় রক্তক্ষয়ী সংঘাত থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। এসময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জামালপুর গ্রাম থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জামালপুর গ্রামের শানু মিয়াগং ও শহিদ মিয়াগংদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এছাড়া প্রায় সময় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয় এবং একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

শনিবার সন্ধ্যায় সংঘর্ষের প্রস্তুতির সংবাদ পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩টি ঢাল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, অভিযানের সময় কোন পুরুষ না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.