Sylhet Today 24 PRINT

মাধবপুরে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

মাধবপুর প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০২২

মাধবপুর উপজেলার আহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ  ইন্সপেক্টর উওম কুমার দাশের নেতৃত্বে এসআই দেবাশীষ তালুকদার সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহাম্মদপুর এলাকার এলজিআরডি পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামীর সাথে সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে  ৪০বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।

মাদকপাচারের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নরসিংদী জেলার সদর নরসিংদী থানার পৌরসভার ৩নং ওয়ার্ডের ভূয়াকুর গ্রামের মৃত আব্দুর রহমান ভূঁইয়ার ছেলে আলমগীর ভূঁইয়া (৩৫)কে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.