Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ১০০৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: |  ৩০ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজারের কুলাউড়ায় অভিযান চালিয়ে র‌্যাব ১০০৬ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

তার নাম বাবু মুন্ডা (৩০)। বাবু জুড়ী উপজেলার ফুলতলা বাজার এলভিনটিলার মৃত মাংরে মুন্ডার ছেলে।

র‌্যাব-৯, (সিপিসি-২) শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল শনিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৭টায় কুলাউড়া থানার ৭ নম্বর সদর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

রোববার (৩০ জানুয়ারি) র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলাউড়া থানায় মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.