Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ক্রিকেট অ্যাসোসিয়েশনের শিরোপা জিতল সেঞ্চুরি ক্লাব

জগন্নাথপুর প্রতিনিধি: |  ৩০ জানুয়ারী, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের ২৪ তম লীগের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (৩০ জানুয়ারি) বিকেলে জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে খেলা পরবর্তীতে এই অনুষ্ঠান হয়েছে।

উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তফজ্জুল হক সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল দেবের সঞ্চালনায় পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনানমগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কল্যাণ কান্তি রায় সানী প্রমুখ।

ফাইনাল খেলায় বাসুদেব বাড়ি আইডিয়াল ক্রিকেট ক্লাবকে ৯ রানে পরাজিত করে সেঞ্চুরি ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ান হয়। পরে অতিথিরা পুরুস্কার তুলে দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.