সিলেটটুডে ডেস্ক | ৩০ জানুয়ারী, ২০২২
রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন এর চার্টার প্রেসিডেন্ট, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, নর্থ-ইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুতে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।
এক বিবৃতিতে ক্লাবের প্রেসিডেন্ট রোটা. অ্যাডভোকেট আব্দুল হাফিজ, রোটা. পাস্ট প্রেসিডেন্ট মোজাম্মেলল হক জিল্লু, রোটা পাস্ট প্রেসিডেন্ট মো. সাখাওয়াত হোসেন, রোটা. পাস্ট প্রেসিডেন্ট আমিনুর রহমান শিবলু রোটা. পাস্ট প্রেসিডেন্ট দেলোয়ার হোসেন চুন্নু, রোটা. পাস্ট প্রেসিডেন্ট অ্যডভোকেট জামাল উদ্দীন, রোটা. পাস্ট প্রেসিডেন্ট শাহ জামাল আহমদ, রোটা. পাস্ট প্রেসিডেন্ট বিধু ভূষণ চক্রবর্তী, রোটা. পাস্ট প্রেসিডেন্ট ইন্জিনিয়ার আলমগীর হোসেন, রোটা. পাস্ট প্রেসিডেন্ট আতিকুর রেজা চৌধুরী, রোটা. পাস্ট প্রেসিডেন্ট মোহাম্মদ জাকির আলী, রোটা. প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. ইমাদ উদ্দীন, সেক্রেটারী রোটা. রাশেদুজ্জামান রাশেদসহ ক্লাব সদস্যগণ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তারা সকলেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য রোটারিয়ান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী জীবদ্দশায় রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকান্ডে নিজেকে জড়িত রেখেছিলেন। বিশেষ করে রোটারী ক্লাব অব সিলেট মিডটাউন প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি রোটারী আন্দোলনে নিজেকে সম্পৃক্ত করেছিলেন।