ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: | ৩০ জানুয়ারী, ২০২২
সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন ইসলাম কামাল বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দলকে তৃণমূল পর্যায় থেকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। নির্বাচন আসছে, কাজেই দলকে আরও শক্তিশালী করে তোলার বিষয়ে আমাদের মনযোগী হতে হবে।
রোববার (৩০ জানুয়ারি) রাতে ফেঞ্চুগঞ্জ বাজারের একটি কমিউনিটি সেন্টারে ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য লেইছ চৌধুরী, এ আর সেলিম, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে মিফতার আলী, রাজু আহমেদ রাজা, সিরাজ উদ্দিন, মুহিব উদ্দিন বাদল, শাহ মুজিবুর রহমান জকন, আব্দুল হাই খসরু, এবিএম কিবরিয়া ময়নুল, আব্দুল আউয়াল কয়েছ, মাহফুজুর রহমান জাহাঙ্গীর ও বিজন কুমার দেবনাথ।
সভায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে ৫টি টিম গঠন করা হয়।