Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

চুনারুঘাট প্রতিনিধি: |  ৩১ জানুয়ারী, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ ১ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

তার নাম জলিল মিয়া (৩৫)। জলিল শানখলা ইউপির আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর শানখলা ইউপির পাটা শরীফ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশা তাল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি মো. আলী আশরাফ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে রোববার দুপুরে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.