Sylhet Today 24 PRINT

আন্তর্জাতিক শিক্ষা দিবসে মৌলভীবাজারে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |  ৩১ জানুয়ারী, ২০২২

পরিবর্তনশীল গতিপথ, রূপান্তরিত শিক্ষা- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (৩০ জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসন ও আলোয় আলো প্রকল্পের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

চা-বাগান ও হাওরাঞ্চলের শিশুদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণ উদ্যোগ বিষয়ে অনুষ্ঠানে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল হক।

উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, কমলগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মারুফ আহমদ চৌধুরীসহ শিক্ষা কর্মকর্তাসহ অন্যান্য সরকারী কর্মকর্তা ও বিভিন্ন এনজিও কর্মকর্তাগণ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সরকারী ও বেসরকারি সম্মিলিত উদ্যোগে উন্নয়ন রূপকল্প বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্য করেন।

প্রকল্পের কর্মকর্তারা জানান, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আলোয় আলো প্রকল্প বাস্তবায়নের কাজ করছে ব্রেকিং দ্য সাইলেন্স, আইডিয়া, এমসিডা ও প্রচেষ্টা এই চারটি এনজিও সংস্থা। চাইল্ড ফাউন্ডেশন কোরিয়া ও এডুকো বাংলাদেশ এর অর্থায়নে ২০১৯ সনের আগস্ট মাসে এর কার্যক্রম শুরু হয়। প্রকল্পের কার্যক্রম শেষ হবে ২০২৩ সনে।

মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার চা বাগান ও হাওর এলাকায় শিশুদের প্রাক প্রাথমিকের প্রবেশগম্যতা নিশ্চিতকল্পে ও ঝরে পড়া রোধে ও ২০১৯ সাল থেকে একটি সমন্বিত উন্নয়ন কর্মসূচীর মাধ্যমে কাজ করে যাচ্ছে আলোয় আলো প্রকল্প।

দুই উপজেলায় ১২টি ইউনিয়নের ৩০টি চা বাগান ও শ্রীমঙ্গলের ২টি হাওর এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট কো-অর্ডিনেটর চাঁদনী রায় জানান, শিক্ষায় পিছিয়ে পড়া কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার চা বাগান ও হাওড় এলাকাসমুহে প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে এই প্রকল্পের মাধ্যমে সরকারের শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করবে। এজন্য শিশু বিকাশ কেন্দ্র, ডে-কেয়ার সেন্টার ও শিক্ষার পাশাপাশি জীবিকায়নের মাধ্যমে একটি সমন্বিত উন্নয়ন কর্মসূচির আলোকে ২০২৩ সনের মধ্যে প্রাক-প্রাথমিক নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছে।

প্রকল্পের কর্মকর্তারা জানান, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে আলোয় আলো প্রকল্প বাস্তবায়নের কাজ করছে ব্রেকিং দ্য সাইলেন্স, আইডিয়া, এমসিডা ও প্রচেষ্টা এই চারটি এনজিও সংস্থা। চাইল্ড ফাউন্ডেশন কোরিয়া ও এডুকো বাংলাদেশ এর অর্থায়নে ২০১৯ সনের আগস্ট মাসে এর কার্যক্রম শুরু হয়। প্রকল্পের কার্যক্রম শেষ হবে ২০২৩ সনে। 

আলোয় আলো প্রকল্পের মাধ্যমে কমলগঞ্জ উপজেলার রহিমপুর, মাধবপুর, কমলগঞ্জ, ইসলামপুর ও আলীনগর ইউনিয়ন এই পাঁচটি ইউনিয়ন এবং শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট, কালাপুর, মির্জাপুর, রাজঘাট, সিন্ধুরখান, আশিদ্রোন, সাতগাঁও ইউনিয়নের ৩০টি চা বাগান ও শ্রীমঙ্গলের বাইক্কাবিল ও হাইল হাওর এলাকায় প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে কার্যক্রম পরিচালিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.