Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার: |  ৩১ জানুয়ারী, ২০২২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে শহরের চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গ্লোবাল শ্রীমঙ্গলের আয়োজনে চার শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্লোবাল শ্রীমঙ্গলের স্থানীয় সমন্বয়কারী শেখ সারোয়ার জাহান জুয়েল।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দীন, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর ছাদ উদ্দীন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোবাল শ্রীমঙ্গলের প্রবাসী সদস্য মুজিবুর রহমান লাভলু৷

অনুষ্ঠানে শহর ও শহরতলীর চার শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.