নিজস্ব প্রতিবেদক: | ৩১ জানুয়ারী, ২০২২
স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী সিলেট জেলার গোয়াইনঘাটের পশ্চিম আলীরগাঁওয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউপিতে ভোট হয়েছে।
এদিন আলীরগাঁওয়সহ সিলেট বিভাগের ২৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।