নিজস্ব প্রতিবেদক: | ৩১ জানুয়ারী, ২০২২
স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী সিলেট জেলার ওসমানীনগরের গোয়ালাবাজার ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী মজনু মিয়া বিজয়ী হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউপিতে ভোট হয়েছে।
এদিন গোয়ালাবাজারসহ সিলেট বিভাগের ২৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।