Sylhet Today 24 PRINT

বিশ্বনাথের খাজাঞ্চিতে আওয়ামী লীগ, লামাকাজিতে বিএনপি জয়ী

বিশ্বনাথ প্রতিনিধি |  ৩১ জানুয়ারী, ২০২২

৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে আওয়মী লীগের প্রার্থী আরশ আলী গণি বিজয়ী হয়েছেন। অপরদিকে লামাকাজি ইউনিয়নে বিজয়ী হয়েছেন বিএনপি নেতা কবির হোসেন ধলা মিয়া।

স্থানীয়ভাবে পাওয়া তথ্য মতে, খাজাঞ্চিতে আরশ আলী নৌকা প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৭৮০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি নেতা তালুকদার গিয়াস উদ্দিন আনারস প্রতীকে পেয়েছেন ৪২২২ ভোট।

অপরদিকে, উপজেলার লামাকাজি ইউনিয়নে চশমা প্রতিকে বিএনপি নেতা কবির হোসেন ধরা মিয়া টানা চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

স্থানীয়ভাবে এসব তথ্য জানা গেলেও রাত ৮টায় এরিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে ফলাফল ঘোষণা করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.