Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জ ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

নিজস্ব প্রতিবেদক: |  ৩১ জানুয়ারী, ২০২২

শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়নে নৌকার প্রতীকের প্রার্থী আব্দুস সামাদকে বিপুল ভোটে পরাজিত করে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ বিদ্রোহী বুলবুল খান বিজয়ী হয়েছেন।

স্থানীয়ভাবে পাওয়া ফলাফল অনুযায়ী, বুলবুল খান আনারস প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৮৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আব্দুস সামাদ পেয়েছেন ২ হাজার ১১৮ ভোট।

সোমবার (৩১ জানুয়ারি) ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউপিতে ভোট হয়েছে।

এদিন শায়েস্তাগঞ্জসহ সিলেট বিভাগের ২৫টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.