Sylhet Today 24 PRINT

নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে বেড প্রদান

নবীগঞ্জ প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এমপি ও গ্রেটার লন্ডন নবীগঞ্জ ওয়েলফার এসোসিয়েশনের যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা গতিশীল করার লক্ষ্যে ১০ টি বেড প্রদান করা হয়েছে।

১ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আনুষ্টানিকভাবে বেড প্রদান করা হয়।  নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ এমপি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  শেখ মহি উদ্দিন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা  সহকারী  কমিশনার (ভূমি) কর্মকর্তা উত্তম কুমার দাশ, নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ,নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আবু সিদ্দিক, বর্তমান  সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু,রবীন্দ্র কুমার পাল রবি,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব,  নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারন সম্পাদক  শেখ ছইফা রহমান কাকলী,পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, যুবলীগ নেতা দিপন ধর, পৌর আওয়ামীলীগ নেতা এটিএম রুবেল, সাজু আহমেদ হ্নদয়,মোঃ জাকির হোসেন, মোঃ আমিনুল, আবুল ফয়েজ তোয়াহা, রোবেনা বেগম, আরতী বালা নাথ সহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.