Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জে শীতবস্ত্র বিতরণ

শান্তিগঞ্জ প্রতিনিধি: |  ০১ ফেব্রুয়ারী, ২০২২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলায় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন মাহী ট্রেডার্সের প্রতিষ্ঠাতা হাজি দুদু মিয়া।

সোমবার সকাল ১১টায় উপজেলার পাগলা বাজারে এলাহী সুপার মার্কেটের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহী ট্রেডার্সের প্রতিষ্ঠাতা হাজি দুদু মিয়া।

গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মো. আবদুল আউয়াল, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, প্রভাষক ও গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার ও সমাজকর্মী এবং ব্যবসায়ী নাহিদ হাসান।

দুদু মিয়া বলেন, আমি কয়েক বছর ধরে এ কাজটি করে আসছি। যারা সফল ব্যবসায়ী আছেন তারা যদি প্রত্যেকে মানুষের পাশে দাঁড়ান তাহলে সমাজে অভাবী মানুষ কমে যাবে। আমি আমার ছেলেকেও বলেছি সব সময় যেনো মানুষের পাশে দাঁড়ায়।

পরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সকলের জন্য দোয়া করেন মাহী ট্রেডার্সের ম্যানাজার মাও. তাহির আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.