Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০১ ফেব্রুয়ারী, ২০২২

জগন্নাথপুর সরকারি কলেজ মাঠে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর ও যুক্তরাজ্যপ্রবাসী চৌধুরী মো. সিমন।

পরে উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তফজ্জুল হক সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল দেবের পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর ও যুক্তরাজ্যপ্রবাসী চৌধুরী মো. সিমন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী গ্রেটার মানচেষ্টার শাখার এটিএন বাংলার প্রতিনিধি আমিনুল হক ওয়েছ, যুক্তরাজ্যপ্রবাসী আলিফ মিয়া, উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিনিয়র উপদেষ্টা আবুল কালাম আকন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.