Sylhet Today 24 PRINT

আশ্রয়ণ প্রকল্পে যোগাযোগ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি: |  ০২ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে নির্মিত ৩টি আশ্রয়ণ প্রকল্প এলাকার যোগাযোগ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এতে ব্যয় হচ্ছে ১৫ লাখ টাকা।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে সাতকরাকান্দি আশ্রয়ণ প্রকল্প এলাকায় এই কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

পরে সেখানে প্রকল্পের উপকারভোগীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুদাচ্ছির বিন আলী।

বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ছাড়াও বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মইন উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।

মতবিনিময় সভা শেষে ২০টি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও শুকনো খাবার, বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.