Sylhet Today 24 PRINT

শাবিতে ‘চাষাভুষার টং’ উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি: |  ০২ ফেব্রুয়ারী, ২০২২

ক্যাম্পাসে টং দোকান বন্ধের প্রতিবাদস্বরুপ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চাষাভুষার টং দোকান চালু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকালে ক্যাম্পাসের একাডেমিক ভবন ‘বি’ এর সামনে লুথা চত্বরে এ টং দোকান উদ্বোধন করেন শিক্ষার্থীরা।

টং দোকানী শিক্ষার্থীরা বলেন, আমাদের টংয়ে চা, বিস্কুট, ফিরনি, দই, পুডিং, নুডলস, চানা, খিচুরীসহ সবধরনের খাবারের ব্যবস্থা থাকবে। তবে আমরা চেষ্টা করছি ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বল্প মূল্যে খাবার পরিবেশন করতে। তারা যেনো এখানে এসে খাবারের প্রয়োজন মিঠাতে পারে সেই ব্যবস্থা আমরা করছি।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের এ চাষাভুষার টংগুলো বাশেঁর চালা আর ত্রিপল দিয়ে বানানো হয়েছে। এতে বসার স্থান গুলোকে জন্য বাঁশ আর বেত দিয়ে সাজানো হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, ক্যাম্পাসে মোট ৫টি স্থায়ী চাষাভুষার টং দেওয়া হবে। বুধবার ১টি টং উদ্বোধন করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে বসানো হবে। আমরা টং গুলোতে সবধরনের খাবার রাখবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.