দিরাই প্রতিনিধি: | ০৩ ফেব্রুয়ারী, ২০২২
দিরাই উপজেলার ৯ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনে বিজয়ী সদস্যরা শপথ গ্রহণ করেছেন।
বুধবার দুপুরে উপজেলা গণমিলনায়তন হলে উপজেলার ৯টি ইউনিয়নের ৮১ জন সাধারণ সদস্য ও ২৭ জন সংরক্ষিত আসনের নারী সদস্যরা শপথ গ্রহণ করেন।
উপজেলা প্রশাসন এ উপলক্ষে শপথ অনুষ্ঠানের আয়োজন করে।
শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন।
এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) অরূপ রতন সিংহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, নবনির্বাচিত চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু, মোয়াজ্জেম হোসেন জুয়েল, জহিরুল ইসলাম জুয়েল, একরার হোসেন, আলী আহমদ, শৈলেন্দ্র কুমার দাস, দিরাই প্রেসক্লাবের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম সর্দার, সদস্য সৈদুর রহমান তালুকদার প্রমুখ।