Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলন, যুবকের অর্থদণ্ড

চুনারুঘাট প্রতিনিধি: |  ০৩ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অপরাধে এক যুবককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নের ইজারাবিহীন করাঙ্গী নদীতে এই অভিযান চালানো হয়েছে।

বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় দায়ে উজ্জ্বল মিয়া (৩৩) নামে এক যুবককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন প্রয়োগে উপজেলা প্রশাসন তৎপর রয়েছে। যে এই আইন অমান্য করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.