Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে বনদস্যু গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: |  ০৩ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়ে র‌্যাব এক বনদস্যুকে গ্রেপ্তার করেছে।

তার নাম মো. নানকু গুঞ্জু (৩৫)। গুঞ্জু কাপাই অফিস লাইন এলাকার অজিদ গুঞ্জুর ছেলে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং সাতছড়ি রেঞ্জের গাছ কাটার কথা স্বীকার করে। নানকু গুঞ্জু আরও জানায় যে, সে ও তার বাহিনীর সদস্যরা মূলত সাতছড়ি রেঞ্জের গাছ কেটে থাকে। এই বনদস্যু বাহিনীর সকল সদস্যের নামে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে। তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.