Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সম্মেলন সম্পন্ন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ০৩ ফেব্রুয়ারী, ২০২২

ফেঞ্চুগঞ্জ উপজেলার ১ নম্বর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজারে এই সম্মেলন করা হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম তানিমের সভাপতিত্বে ও সদস্য দিনার আহমদ শাহের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী, আব্দুল আহাদ খান জামাল।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ বদরুজ্জামান খিজির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য তসলিম আহমদ নেহার, ওহিদুজ্জামান সুফি চৌধুরী, এনায়েত হোসেন রুহেল, মোয়াজ্জেম হোসেন শাহেদ, গোলাম কিবরিয়া খান, ফখরুল হোসেন পাপলু ও হাকিম উদ্দিন কয়ছর প্রমুখ।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আতাউর রহমান জিতু।

দ্বিতীয় অধিবেশনে ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করা। জহিরুল ইসলাম তানিমকে সভাপতি, জয়ফুর রহমান পারভেজকে সিনিয়র সহ সভাপতি, তারেক আহমদ খানকে সাধারণ সম্পাদক, সৈয়দ আখতার আহমদকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আজিজ হোসেনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.