Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতালের নতুন পরিচালক ডা. মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ফেব্রুয়ারী, ২০২২

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি বিগ্রেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদারের স্থলাভিষিক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) তিনি আনুষ্ঠানিকভাবে ওসমানীতে যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া মিশনে ছিলেন। মিশন থেকে এসে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দায়িত্বরত ছিলেন। গত ২০ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে পদোন্নতি দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে বদলি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.