Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ০৩ ফেব্রুয়ারী, ২০২২

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত জাহাঙ্গীর হোসেনকে আহ্বায়ক ও তপু আহমদ খানকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ১০ জন।

এরা হলেন- সাইফুল মিঠু, মনিরুজ্জামান চৌধুরী রাসেল, আবুল হোসাইন মো. সামি, আব্দুল্লাহ আল মামুন, মো. সুয়েব আহমদ, আজিজুর রহমান আজিজ, সৈয়দ আক্তার আহমদ ময়না, মছনুন আহমদ, ওলিদ আহমদ সেন্টু, রেজাউর রহমান কাওসার।

কমিটিতে সদস্য করা হয়েছে ১৯ জনকে।

এরা হলেন- রাজ কুমার চক্রবর্তী লিমন, গোলাম এহিয়া খান, সুনাম হোসেন, দিলু মিয়া, আব্দুল হামিদ এমাদ, জহিরুল ইসলাম, মকসুদুল করিম চৌধুরী রুপম, ফয়সল আহমদ বাবলা, তোফায়েল আহমদ, আব্দুল আহাদ, আব্দুল মানিক, ময়নুল ইসলাম, শেখ মামুন আহমদ, আরপিন আহমদ শুভ, কাওসার আহমদ, রেজাউর করিম রেজা, সুমেল আহমদ, সোহাগ আহমদ ও শামীম আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.