Sylhet Today 24 PRINT

‘সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন ভাটিঅঞ্চলের রাজনীতির বটবৃক্ষ’

দিরাই প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০২২

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, প্রয়াত জাতীয় নেতা, দিরাই- শাল্লার সাবেক সংসদ সদস্য, সুরঞ্জিত সেনগুপ্তের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ পালন করেছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সুরঞ্জিত সেনগুপ্তের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা হয়। দুপুরে পৌর শহরের উপজেলা রোডের দলীয় কার্যালয় থেকে শোক র‌্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সুহেল আহমদ, সিরাজ দৌলা, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, দিরাই পৌর মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন-আপাদমস্তক রাজনীতিবিদ। দীর্ঘ রাজনীতির জীবনে তিনি সফলতার স্বাক্ষর রেখে মন্ত্রী এমপি হয়ে আমাদের ভাটি অঞ্চলকে বিশ্বের দরবারে পরিচয় করে দিয়েছেন। তিনি ছিলেন ভাটিঅঞ্চলের রাজনীতির বটবৃক্ষ। তার মতো প্রতিথযশা রাজনীতিবিদ আমাদের দেশে খুঁজে পাওয়া দুষ্কর। মহান জাতীয় সংসদের কবি খ্যাত সুরঞ্জিত সেনগুপ্ত আজীবন ভাটিঅঞ্চলের অসহায় মানুষের সেবা করে গেছেন। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়। তার কৃর্তিই তাকে আজীবন বাঁচিয়ে রাখবে মানুষের হৃদয়ে। প্রয়াণ দিবসে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মীরা তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.