Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ছিনতাই মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৭ ডিসেম্বর, ২০১৫

নবীগঞ্জ উপজেলার বাজখাশরা গ্রামের রাস্তার সামনে দিন দুপুরের ৬ লক্ষ টাকা ছিনতাইর ঘটনায় ও একাধিক মামলার আসামী আলোচিত যুবলীগ নেতা শামীমকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।  

পুলিশ সূত্রে জানাযায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাও গ্রামের আবু তাহের পুত্র যুবলীগ নেতা শামীম আহমদ (৩২) কে সোমবার রাতে কামারগাও বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে  নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে একদল পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

উল্লেখ, গত ৫ই অক্টোবর নবীগঞ্জে প্রকাশ্যে দিবালোকে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা মোটর সাইকেল দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে এক সিএনজি যাত্রীর ৬ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তখন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আব্দুর রহিম (৫৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 এ ঘটনায় উপজেলার সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। এ ব্যাপারে থানার এস আই সুধীন চন্দ্র দাশ জানান,  শামীমকে  দীর্ঘদিন তদন্তের পর ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.