Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বাস থেকে মদের চালান জব্দ, গ্রেপ্তার আরও ২

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০৬ ফেব্রুয়ারী, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুরে যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমান ভারতীয় মদের চালানসহ ফুল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে আরও দুই জনকে গ্রেপ্তার করে জগন্নাথপুর থানা পুলিশ।

রোববার (৬ ফেরুয়ারি) গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জের তেঘরিয়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে সামছুদ্দিন ছাম্বুল (২৫) ও ফেনিবিল গ্রামের মো. সৈয়দ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৩)।

এরআগের শুক্রবার রাতে সুনামগঞ্জ শহরের ইকবাল নগর এলাকার বাসিন্দা ফুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৩ জনসহ ৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) জিন্নাতুল ইসলাম বাদী হয়ে থানায় মাদক মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুস ছত্তার বলেন, আসামিদের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে এবং বাকী আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে জগন্নাথপুর পৌরশহরের হবিবনগর এলাকা থেকে পুলিশ ওই মাদক চালানসহ ফুল মিয়াকে (৩৮) গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৪৪ বোতল উসকি ও ১০ বোতল ভদকাসহ মোট ৫৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে ফুল মিয়ার তথ্যমতে ঘটনার সাথে জড়িত অন্য দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.