গোলাপগঞ্জ প্রতিনিধি | ০৭ ফেব্রুয়ারী, ২০২২
সিলেটের গোলাপগঞ্জে শরীফগঞ্জে এক গৃহবধূ (৩৮) কে অপহরণের পর করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামের মৃত শফিক মিয়ার পুত্র লিলু মিয়া(৫৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার এস আই ফয়জুল করিম।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি (শুক্রবার) রাতে উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের পনাইরচক গ্রামের একজন গৃহবধুকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে দুর্বৃত্তরা দুই রাত আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে। সেই সাথে এই গৃহবধুকে তারা বিভিন্ন ভাবে অমানবিক নির্যাতন করে ফেলে রেখে যায়।
এরপর ১৬ জানুয়ারি (রোববার) সকাল ৬টায় এলাকাবাসী ওই গৃহবধুকে মুমূর্ষু অবস্থায় পার্শ্ববর্তী মেহের গ্রামের একটি স্থানে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পরে পরিবারে সদস্য ও পুলিশের সহযোগিতায় গৃহবধুকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়। এখনো নির্যাতিত গৃহবধূ এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা)(মামলা নং-১৪, তারিখ-২০/০১/২০২২খ্রিঃ) দায়ের করেন।