Sylhet Today 24 PRINT

নিজপাট ইউপিতে নৌকার ভরাডুবি, বিএনপি নেতার জয়

জৈন্তাপুর প্রতিনিধি: |  ০৭ ফেব্রুয়ারী, ২০২২

সপ্তম ধাপের নির্বাচনে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর শোচনীয় পরাজয় হয়েছে। নির্বাচনে ৮ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মো. ইন্তাজ আলী বিজয়ী হয়েছেন।

সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত একটানা নিজপাট ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর নিজপাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলী (মোটরসাইকেল) ৬ হাজার ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক পাখি (চশমা) ৪ হাজার ১২১ ভোট পেয়ে পরাজিত হন। অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী মো. নাজিম উদ্দিন (ঘোড়া) ৩ হাজার ১৮২ ভোট। বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল মতিন শাহীন (নৌকা) ১ হাজার ৭৯০ ভোট। স্বতন্ত্র প্রার্থী মো. ইসলাম উদ্দিন (আনারস) ৩৮৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আলীম উদ্দিন (হাত পাখা) ১৬৫ ভোট। স্বতন্ত্র প্রার্থী জালাল উদ্দিন লিটন (অটোরিকশা) ১৪৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিম উদ্দিন (টেলিফোন) ৫৬ ভোট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.