Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ব্যবসায়ীর উপর ছিনতাই মামলা, বিক্ষোভ

বিশ্বনাথ প্রতিনিধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০২২

জয়ন্ত লাল বৈদ্য নামে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের কালিগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর উপর ছিনতাই মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (২ ফেব্রুয়ারি) সিলেটের আমল গ্রহণকারী ৩নং আদালতে আরশ আলী নামের এক ব্যক্তি এ মামলাটি দায়ের করেন, (সিআর মামলা নং ৬৬/২০২২ইং)। আর আদালতের নির্দেশে গত রোববার (৬ফেব্রুয়ারি) রাতে বিশ্বনাথ থানায় এ মামলাটি রুজ্জু করেছে থানা পুলিশ (মামলা নং ৮)।

মামলায় আসামি করা হয়েছে জয়ন্ত বৈদ্যের দুই ভাই মন্ত লাল বৈদ্য ও ডেকোরেটার্স ব্যবসায়ী সঞ্জিত বৈদ্যকে। তারা (অভিযুক্তরা) কালিগঞ্জ বাজারের পাশর্^বর্তি মৌজপুর গ্রামের মৃত মনরঞ্জন বৈদ্যের ছেলে। মামলার বাদী আরশ আলী সিলেটের জালালাবাদ থানার সৈয়দপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

এদিকে ব্যবসায়ীর উপর থানায় ছিনতাই মামলা রেকর্ডের খবর পেয়ে তাৎক্ষনিক কালিগঞ্জ বাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন ‘কালিগঞ্জ বাজার পরিচালনা কমিটি ও কালিগঞ্জ বাজার সিএনজি চালিত অটোরিকশার আঞ্চলিক কমিটি’র নেতারা। তারা এ মামলাকে মিথ্যা, বানোয়াট ও উদ্যেশ্য প্রণোদীত বলে দাবী করেছেন।
 
কালিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে শনিবার রাতে অনুষ্ঠিত হওয়া প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মামলার বাদী আরশ আলীর আপন ভাই চেরাগ আলী কালিগঞ্জ বাজারে থাকাকালীণ সময়ে ব্যবসায়ী জয়ন্ত বৈদ্যর সিএনজি অটোরিকশা দীর্ঘদিন চালিয়েছেন। আর এতে প্রায় ৯৫ হাজার টাকা চেরাগ আলী আটকে রেখেছেন। পাওনা এই টাকা না দিতে চেরাগ আলী তার ভাইকে দিয়ে মামলা দায়ের করেছেন, যা আদৌ সত্য নয়।

বাজারের ব্যবসায়ী নিশিকান্ত পালের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মুমিন মেম্বার, স্থানীয় ইউপি সদসস্য শহিদুল ইসলাম, ব্যবসায়ী রুমেল মিয়া, আকবর আলী, তেরাব আলী, আব্দুল মছব্বির, তাজুল মিয়া, শ্রমিক নেতা আব্দুল আহাদ ও সুরুজ আলী।
সভায় প্রবীণ ব্যক্তিত্ব লালা মিয়া, হরি বৈদ্য, সুধাংশু বৈদ্য, মুমিন মিয়া, হিরন মিয়া, সুরুজ মিয়া, বাবুল আহমদ, জুতিশ বাবু, সন্তু লাল বৈদ্য, তপন দেব, আরশ আলী, বিকাশ বৈদ্য, আশিক আলী, বিষ্ণু বাবু, সাইফুর রহমান, শরিফ আহমদ, আমিন মিয়া, অধির চন্দ্র দাশ, আব্দুস সালাম, তোফায়েল আহমদ, মো. স্বপন, মিয়াজ আহমেদ, আনহার হোসেন, নিপু, আমির আলী, মনির মিয়া, সজল, আব্দুস সুবহান, আব্দুল্লাহ, শামছুদ্দিন, রাকিব আলী, রাখু মালাকার, অসিম, সংকর, রিংকু, মন্টু দাশ, গৌছ আলী, আফরুজ আলী বিভাষ, চান্দ আলী, অরুপ দাশ, দিপন কুমার, সেলিম মিয়া ও সাকিল আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.