Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার

নবীগঞ্জ প্রতিনিধি: |  ০৮ ফেব্রুয়ারী, ২০২২

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পাধীন ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষে নবীগঞ্জে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির দখলে থাকা সরকারি ২ দশমিক ৫০ একর খাস ভূমি উদ্ধার করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।

সোমবার (৮ ফেব্রুয়ারি) নবীগঞ্জ উপজেলার ২ নম্বর বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজির বাজার মৌজার ৪২২ ও ৫২২ নম্বর এবং বাগাউড়া মৌজার ৬১২২ নম্বর দাগে দিনব্যাপী অভিযান চালিয়ে সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ এই ভূমি উদ্ধার করেন।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার ২ নম্বর বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের কাজির বাজার মৌজার ৪২২ ও ৫২২ নম্বর এবং বাগাউড়া মৌজার ৬১২২ নম্বর দাগে প্রায় ২ দশমিক ৫০ একর সরকারি খাস ভূমি বিভিন্ন ব্যক্তির দখলে ছিল। এতে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। মঙ্গলবার দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়। সরকারি খাস ভূমির ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

অভিযানকালে সার্ভেয়ার আমিনুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিথুন রঞ্জন দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, সরকারি ভূমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের এই অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.