Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দায়িত্ব গ্রহণ করলেন নির্বাচিতরা

জগন্নাথপুর প্রতিনিধি: |  ০৮ ফেব্রুয়ারী, ২০২২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নব নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য ও সাধারণ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ৭ ইউনিয়নে পৃথক আয়োজনে পরিষদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম কর্তৃক মনোনীত উপজেলার প্রথম শ্রেণির কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সকল প্রকার হিসাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, পাটলী, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পরে গত ৩১ জানুয়ারি নবনির্বাচিত ৭ চেয়ারম্যান জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নেন এবং ২ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউএনও সাজেদুল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.