Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে সচেতনতামূলক প্রশিক্ষণ সভা

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৯ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে উদ্যোগে বুধবার সকাল ১১ টায় উপজেলা হল রুমে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ সভা অনুষ্টিত হয়।

উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: রাশেদুল আলম এর সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এ সময় উস্থিত ছিলেন জনসচেনতামূলক প্রশিক্ষণ গ্রহনকারি আগ্রহীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বক্তব্য তিনি বলেন, যুব সমাজ আগামী প্রজন্মের ভবিষ্যৎ। যুব প্রশিক্ষণ এর বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.