Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ৩৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: |  ০৯ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে র‌্যাব ৩৪ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।

তার নাম মো. আকিব মিয়া (২১)। আকিব চুনারুঘাট থানার উসমানপুর গ্রামের মৃত উকিলমিয়ার ছেলে।

র‌্যাব-৯, সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল শায়েস্তাগঞ্জ থানার ১১ নম্বর ব্রাহ্মনডোরা ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।

বুধবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.