সিলেটটুডে ডেস্ক | ০৯ ফেব্রুয়ারী, ২০২২
বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল শোডাউন করেছে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার বিকেলে টুকের বাজার তেমুকিতে এই শোডাউন করে নবগঠিত সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
শোডাউন শুরুর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। এ উপলক্ষে মিছিল পুর্ব সভায় সভাপতিত্ব করেন নবগঠিত সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুর রহমান আমিন।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক আলাউদ্দিন মনাই, আব্দুস সালাম আজাদ, রিপন আহমদ, নুরেছ আলী, শাহীন আহমদ, সাব্বির আহমদ, আহবায়ক কমিটির সদস্য ছয়ফুল হক, মাসুম আহমদ, নিজাম উদ্দিন, তারেক মনোয়ার, সজিব আহমদ, শাহাব উদ্দিন,জাবেদ খান, ফজলে রাব্বি রাজ, জাবেদ খান প্রমূখ।
মিছিল ও সমাবেশ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও মামলা প্রত্যাহারের দাবি করা হয়। প্রথমবারের মতো শহরতলীর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি দেওয়ায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, সহ সভাপতি ডক্টর শরিফুল ইসলাম দুলু, ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম সম্পাদক জাকারিয়া আলম মামুন, সহ সাধারণ সম্পাদক মহি উদ্দিন মনির, ফরহাদ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক বাবুল সারেং, স্বাগত কিশোর দাস, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খানকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।
উল্লেখ্য যে, অতীতে স্বেচ্ছাসেবক দলের সদর উপজেলা কমিটি কখনো গঠন করা হয়নি। এবার প্রথমবারের মতো শহরতলীর গুরুত্বপূর্ণ ইউনিট সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি পেয়ে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে।