Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ১০০৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: |  ০৯ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে র‌্যাব ১০০৩ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

তারা হলেন- স্বপন মিয়া (৩১) ও শামসু মিয়া (৫০)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানায়।

বুধবার সকালে র‌্যাব-৯, (সিপিসি-২) শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে মাধবপুর থানা এলাকা থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করে।

বুধবার র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.