Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে আ.স.ম. মিসবাহ\'র পক্ষে শীতবস্ত্র বিতরণ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি |  ১০ ফেব্রুয়ারী, ২০২২

যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ.স.ম. মিসবাহ পক্ষ থেকে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ফেঞ্চুগঞ্জ বাজারের চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ছাত্রলীগের তত্ত্বাবধানে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম ফারহান সাদিক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মেহরাব হোসেন জুনেল, সাবেক সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেস ও তোফায়েল আহমদ ইমন প্রমুখ।

এ সময় পাঁচ শতাধিক মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.