Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে প্রশিক্ষণ প্রকল্পের চেক বিতরণ

নবীগঞ্জ প্রতিনিধি: |  ১০ ফেব্রুয়ারী, ২০২২

নবীগঞ্জে উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের ১২তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

একই সাথে কিশোর-কিশোরী ক্লাবের সংগীত এবং আবৃত্তি শিক্ষক, জেন্ডার প্রমোটারদের সাথে মতবিনিময় সভা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জের উপ পরিচালক কর্মকর্তা মাহবুবুল আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মাধবপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, বাহুবল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, বানিয়াচং মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার ও তথ্যসেবা কর্মকর্তা নাহিদা আক্তার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.