Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নবীগঞ্জ প্রতিনিধি: |  ১০ ফেব্রুয়ারী, ২০২২

হবিগঞ্জ-নবীগঞ্জ আঞ্চলিক সড়কের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর নামক স্থানে ট্রাক্টর গাড়ীর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইলেক আরোহী ঘটনাস্থলে নিহত হন।

নিহত মোটরসাইকেল আরোহী নবীগঞ্জ উপজেলার পাশ্ববর্তী বানিয়াচং উপজেলার ইনাতকান্দি গ্রামের মাওলানা শেখ জাহের উদ্দিনের ছেলে শেখ মওদুদ আহমদ (৪৫)।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৪টায় মুরাদপুর নামক স্থানে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ রোড থেকে আসা মালবহনকারী টাক্টর গাড়ীর সাথে হবিগঞ্জ যাওয়ার পথে মওদুদ আহমদের মোটরসাইকেল মুরাদপুর নামক স্থানে সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত শেখ মওদুদ আহমদ বানিয়াচং উপজেলার ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার অফিসার ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টর ড্রাইভার আটক করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.