Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: |  ১০ ফেব্রুয়ারী, ২০২২

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে সিলেটের ফেঞ্চুগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার মণিপুর চা বাগানে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিলের সভাপতিত্বে ও আজীবন সদস্য বিশিষ্ট সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদের সদস্য মস্তাক আহমদ পলাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কার্যনির্বাহী সদস্য সোয়েব আহমদ, কোভিড-১৯ অপারেশন কো-অর্ডিনেটর ও সাবেক যুব প্রধান মো. নাজিম খান, যুব রেড ক্রিসেন্টের বিভাগীয় প্রধান বদরুল আযাদ শুভ ও ইশতিয়াক মাহমুদ সুয়েব।

বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সব সময় কাজ করে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে রেড ক্রিসেন্ট সকল অসহায় দুস্থ ও শীতার্তদের কষ্ট লাঘব করার জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার খুবই আন্তরিক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.