Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

গোলাপগঞ্জ প্রতিনিধি: |  ১১ ফেব্রুয়ারী, ২০২২

গোলাপগঞ্জে ফুলবাড়ী ক্লাব ১ম মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

শুক্রবার বিকেল ৩টায় ফুলবাড়ি পূর্ব পাড়া মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, কর্নফুলী পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান মঞ্জুর শাফি চৌধুরী এলিম।

তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের মনকে উৎফুল্ল রাখে। খেলাধুলা যুব সমাজকে মাদকাসক্তসহ বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রাখে। সুন্দর ও সুস্থ শরীর-মনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই৷ এমন সুন্দর আয়োজনের জন্য তিনি ফুলবাড়ি ক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

ফুলবাড়ি ক্লাবের সভাপতি তাজির আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাজন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী ফখর, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদ।

৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পারভেজ আহমদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফা বেগম, যুক্তরাষ্ট্র প্রবাসী আলী রেজা রুমন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সাদেক আহমদ, মিনহাজ উদ্দিন, মাহমুদ আলী মরির, সফান আহমেদ, হাদিউজ্জামান মাসুম, ছাইদ আহমদ, জয়নাল আবেদিন, আফজাল হোসেন আক্তার, তাজুল ইসলাম, আব্দুল হান্নান, শামীম আহমদ, কলিমুল্লাহ, আব্দুল মান্নান তজনু, সাবেক ফুটবলার কবির আহমদ, গোলাপগঞ্জ মাইক্রোবাস সমিতির সহ সভাপতি সাদ্দই আহমদ, সাদিকুর রহমান সাদ, মুন্না চৌধুরী, সাজন আহমদ, রেজাব আহমদ, সুমন আহমদ, লুবান আহমদ, ফাহাদ রহিমান, চেরাগ আলী, আবুল কাশেম রুহিত, সোহাগ আহমদ, বদরুল আলম, হাফিজুর রহমান লিটন, ফুলবাড়ি ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক লবিব খলিল, কোষাধ্যক্ষ সুজার আহমদ রুমেল প্রমুখ।

উদ্বোধনী খেলায় আলিম ফাইটার্স বৃহত্তর স্বরস্বতী ২-০ গোলে কেএফসি কানাইঘাট ফুটবল দলকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন জসিম উদ্দিন, সেজওয়ান, সুমন আহমদ, শিপলু আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.