Sylhet Today 24 PRINT

পাগলা প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: |  ১২ ফেব্রুয়ারী, ২০২২

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পাগলা প্রিমিয়ার লীগের (পিপিএল) নবম আসরের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

পশ্চিম পাগলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় পশ্চিম পাগলা ইউনিয়নের পালপাড়া দক্ষিণের মাঠে এ খেলা সম্পন্ন হয়।

খেলায় ব্ল্যাজিং লায়ন্সকে ৫৪ রানে বড় ব্যবধানে হারিয়ে এ আসরে চ্যাম্পিয়ন হয় রয়েল রেঞ্জার্স।

লীগে অসামান্য কৃতিত্ব প্রদর্শনের জন্য ম্যান অব দ্যা লীগ এবং ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের বাঁ হাতি অপেনার সজীব আল হাসান।

খেলা শেষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী, বিজিত ও পুরস্কার বিজয়ী অন্যান্য খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পশ্চিম পাগলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক মো. আজাদ হোসেনের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে হবে। মনে রাখতে হবে দেশের সেবায় কাজ করা আমাদের সকলের দায়িত্ব। তাই লেখাপড়া করে দেশের কাজে আত্মনিয়োগ করতে হবে। পালপাড়ার মাঠ আমাদের ইউনিয়নের জন্য সুন্দর ও স্বতন্ত্র একটি মাঠ। এ মাঠ উন্নয়নে সকলকে নিয়ে আমি কাজ করার চেষ্টা করবো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, পশ্চিম পাগলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মনছুর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কিবরিয়া, প্রবাসী সমাজকর্মী মোসাদ্দেক রায়হান বাবু, ব্যবসায়ী দিপক দে, সমাজকর্মী রশিদ আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রিয়বালা দেবনাথ, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আতিকুর রহমান আতিক, সাবেক ছাত্রলীগ নেতা অসীম পাল, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি অপু পাল, গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার ও নাহিদ আহমদ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.