Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় সাত ব্যক্তিকে অর্থদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৭ ডিসেম্বর, ২০১৫

সুনামগঞ্জের ধর্মপাশায় মোটরযান, বিশুদ্ধ খাদ্য ও পাটজাত আইনে সাত ব্যক্তিকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (০৭ ডিসেম্বর) দুপুর আড়াইটা পর্যন্ত ধর্মপাশার বিভিন্ন এলাকায় প্রায় আড়াই ঘণ্টা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. নাজমুল হক।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে মটরসাইকেল চালক আনোয়ার মিয়া (৩৫), সুব্রত চন্দ্র বিশ্বাস (২২), সাধন চন্দ্র সরকার (২৫), পালং সিংহ (২৪) কামাল মিয়াকে (২৭) মোটরযান অধ্যাদেশ আইন অনুযায়ী ৫শ’ টাকা করে আড়াই হাজার টাকা এবং আলী আহসানকে (২৩) বিশুদ্ধ খাদ্য আইনে ও আনোয়ার হোসেনকে (২৭) পাটজাত আইনে ৫শ’ টাকা করে এক হাজার টাক জরিমানা করা হয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জরিমানার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.