Sylhet Today 24 PRINT

জুড়ীতে জনপ্রতিনিধিদের সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

জুড়ী প্রতিনিধি: |  ১২ ফেব্রুয়ারী, ২০২২

মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান এবং নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগের এই অনুষ্ঠান হয়েছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী বদরুল ইসলাম।

আব্দুল হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপ কমিটির সদস্য এস এম জাকির হোসাইন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, নারী ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, গোয়ালবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল কাইয়ুম, উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুশ শহিদ, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, ডুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী, ইউপি সদস্য জাকির মনির, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শাহীন, সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক বেলাল হোসাইন প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.